১ মিনিটের ঝটিকা মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীতে ঝটিকা মিছিল করেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল আটটার দিকে নগরের দীঘারকান্দা ঢাকা বাইপাস এলাকায় হঠাৎ এই মিছিল বের হয়।

জানা যায়, ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দিয়ে হঠাৎ করেই মিছিল বের করেন। তাদের হাতে ছিল একটি ব্যানার, যার নিচে লেখা ছিল—‘ময়মনসিংহ জেলা ছাত্রলীগ’। মিছিল চলাকালে তারা দলীয় স্লোগান দেন।

মিছিলের কিছুক্ষণ পরই আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৫৮ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও প্রকাশ করা হয়। অংশগ্রহণকারীদের কেউ কেউ মুখে মাস্ক, আবার কেউ মাথায় হেলমেট পরে ছিলেন।

ভিডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, মিছিলের খবর আমরা পেয়েছি। তবে কখন তারা মিছিল করেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে

  • শেয়ার করুন