প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫
কাদিয়ানীদের পণ্য বয়কটের আহ্বান মুফতি আব্দুল মালেকের
কাদিয়ানী সম্প্রদায়কে ইসলামের মূলধারা থেকে বিচ্যুত বলে দাবি করে তাদের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশ থেকে আলেম-ওলামারা অংশ নেন।
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, মহানবী (সা.) সর্বশেষ নবী। জনগন দায়িত্ব দিলে আলেম-ওলামাদের সব দাবি সংসদে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, তার দল ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হবে।
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে।