গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ পুলিশ আইনেই আছে ডিএমপি কমিশনার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

দুর্বৃত্তদের যারা ককটেল নিক্ষেপ, বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনেই বলা আছে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, দুর্বৃত্তদের যারা ককটেল, বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনেই বলা আছে। ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ।

তিনি বলেন, থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে। এতে তাদের মনোবল ভেঙে যাবে। এ জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ডিবি পুলিশের ‘সাইবার সাপোর্ট সেন্টারের’ মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে। নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে, এই টিম।
এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দেন।

  • শেয়ার করুন