প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫
ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের রাফিউল ইসলাম নামের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে মায়ের সঙ্গে বাজারে গিয়ে নিহত হন রাফি। ওই শিক্ষার্থী মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ভূমিকম্পের সময় হঠাৎ ৫ তলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এর আগে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারা দেশে। চলে কয়েক সেকেন্ড পর্যন্ত