প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ঢাকা-১৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার ফজরের পর মিরপুরের মনিপুরে বাইতুর নুর মসজিদের সামনে থেকে এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেন তিনি।
বেশ কিছুক্ষণ রাস্তার ময়লা নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন জামায়াত আমির। এ সময় তারসঙ্গে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সাংবাদিকদের জামায়াত আমির বলেন, ‘আমরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। আমরা সংসদে ভাল কিছু করতে চাই। আর সংস্কারের মাধ্যমে সমাজের ময়লা দুর করতে চাই। রাস্তা-ড্রেনের ময়লা-আবর্জনা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনাও আমরা দুর করতে চাই।’তিনি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম-নির্বাচিত হলে প্রথম দিনের কাজ শুরু করবো রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে। সেই কথা রাখতে এসেছি। এই পরিচ্ছন্না অভিযানের মাধ্যমে এলাকাবাসী ও দেশবাসীকে বার্তা দিতে চাই যে, আমরা এমন একটা সমাজ গড়বো, যেখানে পরিবেশের পাশাপাশি এবং মনটাও সুন্দর থাকবে। ’
ns coll