সিএনজি-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৫

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬

  • শেয়ার করুন

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসহ তাদেরও মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ns coll

  • শেয়ার করুন