প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, ‘ফুল পচে যায়। গাছের চারা দিলে পরিবেশ রক্ষা হয়। আমাদের সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে হবে। তাই শুভেচ্ছা হিসেবে ফুল না দিয়ে দিতে চাইলে গাছের চারা দিয়েন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় টঙ্গী কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
রনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগাতে বলেছেন। তাই ফুলের পরিবর্তে চারা গাছ দিলে পরিবেশ রক্ষা হবে। পরিকল্পিতভাবে শিল্পায়ন, কৃষি জমি, গাছ পালা প্রকৃতি রক্ষায় আমাদের কাজ করতে হবে।
ns coll