প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম মো. খালেদ বিন ওয়ালিদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চকরিয়া উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত খালেদ বিন ওয়ালিদ (৭) বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। নিহত খালেদ স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ির পেছনে থাকা ৩ নম্বর গাড়ির ধাক্কায় শিশুটি নিহত হন।
গাড়িবহরে থাকা তারেক রহমান বলেন, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন পরবর্তী তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি গাড়ির বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এ সময় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে।
মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, এমপির গাড়ির বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশু নিহত হয়েছেন।
ns coll