প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সারা দেশে ঘটে চলা ধর্ষণ ও সহিংসতার ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন সাদিক কায়েম। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণ। আয়োজক হিসেবে থাকবে ডাকসু। কর্মসূচি দুপুর দেড়টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
ns coll