প্রকাশিত: মার্চ ২, ২০২৬
সাম্প্রতিক হামলার জেরে ইরানের সাথে সব ধরনের সরকারি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, তারা আর ইরান সরকারের সাথে কোনো রকম যোগাযোগ বা সম্পৃক্ততা রাখছে না।
কাতারের একজন মুখপাত্র জানান, ইরান সরাসরি তাদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে কাতারের নিজস্ব যুদ্ধবিমানগুলো সফলভাবে ইরানের ছোড়া ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্র মাঝপথেই ভূপাতিত করতে সক্ষম হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের ওই মুখপাত্র কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজেদের সাধারণ জনগণের ওপর এমন নৃশংস হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না এবং এই ঘটনার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।
সূত্র:স্কাই নিউজ