প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬
ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় ‘কালী’ নামের এক পথকুকুরের আত্মত্যাগের ঘটনা নাড়িয়ে দিয়েছে স্থানীয়দের। কুকুরটি ৩০ জনেরও বেশি কিন্ডারগার্টেনের শিশুদের বাঁচাতে বিষধর গোখরা সাপের সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ময়ূরভঞ্জ জেলার ধীরাকুলা গ্রামে। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় শ্রী জগন্নাথ শিশু বিদ্যা মন্দির-এর সামনে ৩০ জনেরও বেশি শিশু অবস্থান করছিল। এ সময় একটি বিষধর সাপ স্কুল চত্বরে ঢুকে পড়লে মুহূর্তেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে।ঠিক তখনই কালী বিপদ বুঝতে পেরে সাপটির দিকে ঝাঁপিয়ে পড়ে। শিশুদের সামনে দাঁড়িয়ে সে সাপটির সঙ্গে লড়াই শুরু করে এবং একপর্যায়ে সেটিকে হত্যা করতে সক্ষম হয়। তবে লড়াইয়ের সময় সাপের কামড়ে গুরুতরভাবে আহত হয় কালী।
গ্রামবাসীরা জানান, বারবার সাপটির কামড়েও কালী পিছু হটেনি। তার এই সাহসিকতায় সাপটি শিশুদের কাছে পৌঁছাতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত বিষক্রিয়ায় প্রাণ হারায় সাহসী কুকুর কালী।কালী’র এই আত্মত্যাগে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম। স্থানীয়দের ভাষ্য, একটি পথকুকুর হয়েও সে যেভাবে শিশুদের রক্ষা করেছে, তা বিরল।স্থানীয়দের উদ্যোগে কালীকে সম্মান জানিয়ে আবেগঘন পরিবেশে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার দেহ সাদা কাপড়ে মুড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে দাফন করা হয়।
ns coll