ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ: চীন

প্রকাশিত: মে ৬, ২০২৬

  • শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা প্রশমনে দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ শুরু হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে চীন সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

অন্যদিকে, চীনের অবস্থানকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান ইরানের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন। তিনি অভিযোগ করেন, এই হামলা সরাসরি আগ্রাসনের শামিল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

আরাগচি আরও জানান, তেহরান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে যে কোনো সমাধান হতে হবে ন্যায্য ও সর্বাঙ্গীন—এমন শর্তেই তারা চুক্তিতে সম্মত হবে।
সূত্র: মিডল ইস্ট আই

  • শেয়ার করুন