খুলনায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: জুন ১২, ২০২৬

  • শেয়ার করুন

খুলনা জেলার লবণচোরা থানার মাথাভাঙা এলাকায় শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত ব্যক্তি রফিক গাজী বলে দাবি করা হয়েছে। তিনি রতন গাজীর ছেলে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, রফিক গাজীকে গুলি করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র আরও দাবি করেছে, নিহতের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে…

  • শেয়ার করুন