খুলনার পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসব করতে বসার প্রতিবাদ, পরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: জুন ৮, ২০২৬

  • শেয়ার করুন

খুলনার পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসব করতে বসার প্রতিবাদ করায় হাসান সরদার (৩৫) নামে এক যুবককে দফায় দফায় নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। 

রোববার (৭ জুন) বিকেলে ঘটা এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। নিহত হাসান উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল আনুমানিক ৫ টার দিকে হাসানের স্ত্রীর সামনে স্থানীয় খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রসব করতে বসে। এর প্রতিবাদ করেন হাসান সরদার। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস গাজীর লোকজন প্রকাশ্য জনসম্মুখে হাসানকে মারপিট করেন, যাতে নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নামজুল হুদা মিন্টু। মারপিটের এক-দেড় ঘন্টা পরে তিনি একটু সুস্থ হলে আবারও নির্যাতন চালানো হয় তার ওপর। এক পর্যায়ে বেহুঁশ হয়ে পড়েন হাসান। সন্ধার পর পুনরায় জ্ঞান ফিরলে আবারও হাতুড়ি, ইট ও দরজার হাক দিয়ে আঘাত করে হাসানকে জখম করেন মিন্টু, কুদ্দুস ও তাদের লোকজন। এতে আবারও জ্ঞান হারান হাসান।

এশার নামাজের পরে আবারও মারপিট করে তাকে নসিমনের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে টেনে-হিঁচড়ে নিয়ে যান হামলাকারীরা।
ns coll

  • শেয়ার করুন