খুলনায় ‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযান, ভাই জনি আটক

প্রকাশিত: জুন ১২, ২০২৬

  • শেয়ার করুন

খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবুর’র বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার বিকেলের এই অভিযানে গ্রেনেড বাবুর ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন জানান, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জনি নামের একজনকে আটক করা হয়েছে।

রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবুর’র তৈরি সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র বিরুদ্ধে নগরীতে একাধিক হত্যাকাণ্ড, মাদক বিক্রি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। খুলনা সদর থানা পুলিশের সন্ত্রাসী তালিকায় গ্রেনেড বাবুর নাম রয়েছে এক নম্বরে। ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখল নেওয়ার অভিযোগ রয়েছে মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধে। সংগঠনটির সদস্য না হয়েও কিছু দিন আগে নিজেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঘোষণা করেন জনি।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার সন্ত্রাসী রনি শেখ ওরফে কাবাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেও একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিক তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ns coll

  • শেয়ার করুন