প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরের অন্তর্গত নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি; সভাপতি, খুলনা মহানগর বিএনপি এবং চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর বিএনপি এবং পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুবদল; মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুবদল; এবং আবু আতিক আল হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুবদল।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল আজিজ সুমন, আহ্বায়ক, খুলনা মহানগর যুবদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম রুবেল, সদস্য সচিব, খুলনা মহানগর যুবদল।
এ সময় আরো ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ সোহেল মোল্লা, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, খাইরুজ্জামান শামীম, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজিদ আহমেদ মিশু এবং মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় খুলনা মহানগর যুবদলের আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সকল নেতাকর্মীকে নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।