আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬

  • শেয়ার করুন

শেখ হাসিনা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন হবে, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই, আপা আসার। যেখানেই আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “বাংলাদেশের হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে আমরা সবাই গরু পালি, গরুর দড়িগুলো অনেক লম্বা আছে, এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানে শেখ হাসিনা নামবে সেখানেই সঙ্গে সঙ্গে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও দেরি করা হবে না।”

তিনি বলেন, “যেখানে আলেমরা থাকে, ওইখানে গজব কম আসে। কিন্তু তারেক রহমান, কিশোরগঞ্জবাসী যখন সকল গজব থেকে উদ্ধার হইছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর ওপর চাপিয়ে দিছে। কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ এখনও অবস্থান করছে, এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছে ফজলুর রহমান।

  • শেয়ার করুন