খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, বন্ধ চিকিৎসাসেবা

প্রকাশিত: জুন ১২, ২০২৬

  • শেয়ার করুন

খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আগুনের পর নিরাপত্তার স্বার্থে আড়াই শতাধিক রোগীকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে। এসময় আইসিইউতে চিকিৎসাধীন একজন রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই ধোঁয়া হাসপাতালের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তা করেন।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

  • শেয়ার করুন