প্রকাশিত: জুলাই ২, ২০২৬
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাতুল শেখ (২২) নামে এক যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাতুল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতুল শেখ নগরীর হরিণটানা এলাকার আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে