প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের খুলনায় আগমন উপলক্ষে এনসিপি খুলনা জেলা শাখার উদ্যোগে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, দক্ষিণ অঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান শহরসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।