ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬

  • শেয়ার করুন

ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এই ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ এই তথ্য জানিয়েছে।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রয়্যাল এয়ার ফোর্সের কোনও উড়োজাহাজের ক্ষতি হয়নি।

তবে বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর কী ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সূত্র: বিবিসি, ডন নিউজ

  • শেয়ার করুন