প্রকাশিত: মে ১৩, ২০২৬
খুলনার তেরখাদার আলোচিত জমজ শিশু হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। আসামি তেরখাদা উপজেলার কুশলা গ্রামের বাসিন্দা শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।
বুধবার খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।