প্রকাশিত: জুন ১, ২০২৬
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে ফাতেমা নামে ৮ বছরের একটি শিশুর পা টেনে নিয়ে গেছে কুমির। এই ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১০টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর খোঁজ মেলেনি এবং উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারের আশপাশেই মায়ের সঙ্গে থাকতেন ফাতেমা। তার মা মানসিক ভারসম্যহীন। সোমবার রাতে সে পুকুরে নামলে হঠাৎ তার পা টেনে নিয়ে যায় পুকুরে থাকা কুমিরটি। ঘটনা জানাজানির পর সেখানে মাজার কতৃপক্ষের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়া সার্ভিসের সদস্যরা।শিশুকে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, যে শিশুটিকে নিয়ে গেছে সে ৮ বছরের বাচ্চা। তার ফাতেমা নাম। জানতে পেরেছি গোসলের জন্য সে নেমেছিল। তাকে হঠৎ কুমির আক্রমণ করে পা টেনে নিয়ে গেছে। তাকে কয়েক সেকেন্ডের মধ্যে পানিতে টেনে নিয়ে গেছে। আমরা সবাই মিলে তাকে উদ্ধারের চেষ্টা করছি।
ns coll