প্রকাশিত: জুন ১৩, ২০২৬
বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার কক্সবাজারে এক জনসভায় এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বলেছে এই বাজেট জনবিরোধী, এই বাজেট তারা মানে না। বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। জনগনকে বিভ্রান্ত করতে চায়।’
তারেক রহমান বলেন, ‘এই বাজেট জনগণের জন্য স্বস্তি তৈরি করেছে, কিন্তু এই বাজেট বিরোধী দল মানে না। তারা জনগণের বন্ধু না।’
এর আগে সকাল সাড়ে ৯টার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ইউএস বাংলার একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তীব্র বৃষ্টির মধ্যে প্লেন থেকে নামার পর প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ns coll