প্রকাশিত: জুলাই ৩, ২০২৬
প্রকাশিত:
খুলনায় সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই খুলনা খান জাহান আলী থানা, বন্ধ সোনালী জুট মিলের আবাসিক কলোনিতে ছুটে আসেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী (এক্সেন)।
দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আগামী রবিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার একটি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন কলোনির বাসিন্দারা। অনেকেই এ উদ্যোগের জন্য খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষের কষ্টের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে সমাধানের উদ্যোগ নেওয়ায় এমপির প্রতি তাদের আস্থা আরও বেড়েছে।
বাসিন্দারা আশা প্রকাশ করেন, রবিবারের বৈঠকের পর দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধান হবে এবং তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন।