প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬
ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেছেন, সালমান শাহকে হত্যায় আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ডনের ১২ লাখ টাকায় চুক্তি হয়। বিষয়টি রিজভী আহমদ নামে একজন আসামি অপর একটি মামলার স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন।
রোববার (০৯ আগস্ট) ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে একথা বলেন তিনি।
পিপি ওমর ফারুক ফারুকী বলেন, অপর একটি হত্যাচেষ্টা মামলায় রিজভী আহমেদ একটি স্বীকারোক্তি দেন।
যেখানে তিনি উল্লেখ করেন, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাস্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল৷ আজিজ মোহাম্মদ ভাই-ই সালমান শাহকে হত্যা করতে ১২ লাখ টাকায় ডনের সঙ্গে চুক্তি করেন।তবে আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডন।
রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে।বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।
আবেদনে বলা হয়েছে, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
সেই আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
ns coll