প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫
খুলনা নগরীর লবণচরা থানার দক্ষিণ টুটপাড়া দরবেশ মোল্লা গলিতে সংঘটিত আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার মোল্লাপাড়া আরজু কালভার্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার তরিকুল ইসলাম ওই এলাকার আরজু কালভার্ট মোড়ের বাসিন্দা মো. আজহারুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মামলার গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।