প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬

  • শেয়ার করুন

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম মৃত্যুবরণ করেছেন।সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

মাওলানা আবুল হাসেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।
জানা গেছে, বিকেল তিনটায় কুষ্টিয়া পৌরসভা থেকে মিছিলটি শহরের সিঙ্গার মোড়ে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আবুল হাসেমকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হাসপাতালে আসার আগেই উনার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

জেলা আমিরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজার ২০২৩ সালের এক বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্নভাবে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে ফেসবুকে জানিয়েছেন তিনি।
ns coll

  • শেয়ার করুন