প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬
কিশোরগঞ্জের কটিয়াদিতে জামায়াত কর্মীর হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সাব্দাম হোসেন বিএনপি নেতা মাহমুদুর রহমান কামালের মাথায় পিটা দিয়ে আঘাত করেন।
গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়। মাহমুদুর রহমান কামাল কটিয়াদী উপজেলার আছমিটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য। অভিযুক্ত সাব্দাম হোসেন আমচিটা ইউনিয়ন জামায়াতেের একজন সদস্য বলে জানা গেছে। তবে হামলার পেছনে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি এসেছে আরেকটি ভাষ্যে।
এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Ns coll