নির্বাচিত হলে এই এলাকার চাঁদাবাজি দাফন করে দেব: ইসলামী আন্দোলন প্রার্থী

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাজী মোঃ ইবরাহীম বলেন, ঢাকা-৫ আসনের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করবেন, কোনো ধরনের চাঁদা দিতে হবে না। নির্বাচিত হলে ডেমরা–যাত্রাবাড়ী এলাকার চাঁদাবাজিকে চিরতরে দাফন করা হবে, ইনশাআল্লাহ।

আজ ৩১ জানুয়ারি’২৬ শনিবার সকালে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা-৫ আসনের ৫০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

হাজী মোঃ ইবরাহীম আরও বলেন, নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুণ সমাজের জন্য উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথ খুলে দেওয়া হবে।
গণসংযোগে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের এই আহ্বানে ব্যাপক ইতিবাচক সাড়া দেন। এসময়ে হাজী মোঃ ইবরাহীম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণকে সাথে নিয়েই একটি কল্যাণমুখী ও জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ।
ns coll

  • শেয়ার করুন