প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বসির আহমেদ সবুজসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন।
শনিবার বিকেলে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।
নতুন যোগদানকারী এ্যাডভোকেট বসির আহমেদ সবুজ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই দেশের জনগণের আশা-ভরসার দল। তাই আমি জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যোগদান করে বিএনপির পতাকা তলে সক্রিয়ভাবে কাজ করে যাব৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আলোকে আমরা বিএনপির হয়ে কাজ করব৷ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোটে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
যোগদান অনুষ্ঠানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান বলেন, জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মী আজ থেকে আমাদের সঙ্গে বিএনপিতে যোগ দিলেন৷ আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। তাদের যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।
যোগদান অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা ও দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ns coll