ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা ব্রিজ-এর পশ্চিম ঢালে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক চাকরিজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল প্রায় ৭টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল আবেদীন বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, সকালে তিনি তার বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের দিকে রওনা হন। পথিমধ্যে রূপসা ব্রিজের পশ্চিম পাশের ঢালে পৌঁছালে খুলনা মেট্রো-ট ১১-০৮০৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

লবণচরা থানার এসআই পীযূষ কান্তি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ns coll

  • শেয়ার করুন