খুলনার খালিশপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, ফাঁসির দাবি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬

  • শেয়ার করুন

খুলনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ শিপন কুমার দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে খালিশপুর পিপলস গেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, ভিকটিম প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার প্রাইভেট শেষে বাসায় এসে ঘরে অবস্থান করে। বাসায় মেয়েকে একা রেখে পাশের বাড়ির চাচার বাড়িতে মাছ কাটার জন্য মা চলে যান। সেখান থেকে ঘরে ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন তিনি। কিছুক্ষণ পর শিপন কুমারের বাড়ি থেকে কান্না করতে করতে মায়ের কাছে আসে শিশুটি। পরবর্তীতে কান্নার কারণ জানতে চাইলে মেয়ে বলে শিপন দুপুর ১টার দিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে রেজাউলের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য সে হুমকি প্রদান করে।
তিনি আরও জানান, ভিকটিমের মা গৃহপরিচারিকার কাজ করেন। পক্ষান্তরে শিপন রেজাউল করিমের বাড়ির কেয়ারটেকার। বিষয়টি প্রথমে চাপা থাকলে পরবর্তীতে জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিমের মা খালিশপুর থানায় মামলা দায়ের করেছে। শিপনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।
ns coll

  • শেয়ার করুন