ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬

  • শেয়ার করুন

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে, যা রংপুর ও রাজশাহী বিভাগে প্রভাব ফেলতে পারে। এর ফলে ঈদের দিন আবহাওয়া সবথেকে বেশি বৈরি থাকতে পারে।

শনিবার (২১ মার্চ) সকাল নাগাদ এই ঝড় খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে এবং দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে। বিকাল থেকে গভীর রাতের মধ্যে সারা দেশে আরেক দফা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিন বিভিন্ন সময়ে দেশের আবহাওয়া বৈরী থাকতে পারে। বিশেষভাবে উল্লেখ্য, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের নামাজের সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানায় তারা।

এদিকে শুক্রবার (২০ মার্চ) আবহাওয়া অধিদফতর জানায়, দেশের প্রায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • শেয়ার করুন