পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্রকাশিত: মে ১৬, ২০২৬

  • শেয়ার করুন

খুলনা জেলা ইমাম পরিষদ-এর উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গ-এ মুসলমানদের ওপর চলমান নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং বাংলাদেশ-বিরোধী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) নগরীর ডাকবাংলা চত্বর-এ অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের জানমাল, ইবাদতখানা ও ধর্মীয় স্বাধীনতার ওপর ধারাবাহিক হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। নিরীহ মুসলমানদের ওপর দমন-পীড়ন, বাড়িঘর ভাঙচুর ও মসজিদে অগ্নিসংযোগ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

বক্তারা অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী-র বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে তার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তারা তাকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় সংসদে তার বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবিও তোলেন।
ns coll

  • শেয়ার করুন