খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫

  • শেয়ার করুন

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শেরে বাংলা রোডস্থ এসওএস শিশুপল্লীর সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গল্লামারী মুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার পরপর রাস্তার দু’পাশ বন্ধ করে দেয় স্থানীয়রা। পুলিশ ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করেছে।

লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • শেয়ার করুন