সেনাবাহিনীকে নিয়ে জামায়াত নেতার কুরুচিপূর্ণ বক্তব্যে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬

  • শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমি জামায়াতের লোকদেরকে বলবো, আপনারা ক্ষমতায় যেতে পারেন নি, ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের যে আচরণগুলো, তা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও দুঃখজনক। আমি এর ধিক্কার জানাই।
আজ ০৩ ফেব্রুয়ারি’২৫ মঙ্গলবার বিকেলে কদমতলী পাটেরবাগ পানির পাম্প সংলগ্ন ঢাকা-০৪ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই।

আজ খুলনায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদ জানাতে গিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ভোলা-০৪ আসনের প্রার্থীর বড় মেয়ের ওপর যে আচরণ ও হামলা করা হলো, এটা কোনো মানুষের কাজ হতে পারেনা। যারা ইসলাম নাম দিয়ে এসব কাজ করে, তারা ইসলামী দল হতে পারেনা।
তিনি বলেন, আপনারা দেখেছেন খুলনা-০১ আসনে আমাদের নারী কর্মীরা নারী ভোটারদের কাছে গণসংযোগকালে জামায়াতের লোকেরা আমাদের মা-বোন-কন্যাদের ওপর যে নগ্ন হামলা করেছে। বোরখা ছিড়ে ফেলেছে। এটা কেমন আচরণ? আমরা এমন নিন্দনীয় কাজের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি হামলাকারী জামায়াত কর্মীদের আইনের আওতায় আনার জন্য। ব্যবস্থা নেয়া না হলে কঠোর পরিস্থিতি তৈরির হুশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, আপনারা দেখেছেন আমাদের গর্ব সেনাবাহিনী। ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী সেনাবাহিনী নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

পীর সাহেব চরমোনাই বলেন, এবারের জাতীয় নির্বাচনে বিভিন্ন মেরুকরণ তৈরি হয়েছে। ইসলামের পক্ষে আমরাই হাতপাখা নিয়ে মাঠে আছি। সুতরাং ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আপনারা হাতপাখায় ভোট দিন।ঢাকা-০৪ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।
ns coll

  • শেয়ার করুন