প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬
খুলনার ৬টি আসনের মধ্যে ৪টিতে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা এবং ২টিতে জামায়াতে ইসলামী প্রার্থীরা। অন্যদিকে, জুলাই সনদ বাস্তবায়নবিষয়ক গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।খুলনা-১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতিকের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।
খুলনা-২ আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে দ্বিতীয় অবস্থানে আছেন ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মঞ্জু। তিনি পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম ৭৩ হাজার ৫৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৩ হাজার ৫০৫ ভোট।খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট। অন্যদিকে, এ আসনে দ্বিতীয় অবস্থানে আছেন ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন। ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০টি।খুলনা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আলী আসগর ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৪৬ ভোট।
খুলনা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে মোঃ আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের এস এম মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খন্দকার ভোট গণণা শেষে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ভোটারদের আস্থার জবাব দিতে তাঁরা সর্বদা সচেষ্ট থাকবেন। এলাকার উন্নয়নে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীসহ সবাইকে নিয়ে কাজ করবেন তারা।এদিকে, গণভোটে খুলনার ছয়টি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮ লাখ ২১ হাজার ৬৪৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৪ লাখ ৮৫ হাজার ২৯৮টি।
খুলনা-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৯ হাজার ৫৬১ এবং ‘না’ ভোট পড়েছে ৯৬ হাজার ১০৮। খুলনা-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৭৬১ এবং ‘না’ ভোট পড়েছে ৪৯ হাজার ৫৭০। খুলনা-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৮ হাজার ৩১৩ এবং ‘না’ ভোট পড়েছে ৪৪ হাজার ৪১।
খুলনা-৪ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৬ হাজার ১৪৫ এবং ‘না’ ভোট পড়েছে ৭৫ হাজার ৬৪২। খুলনা-৫ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৯ হাজার ৪১৪ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ৬৬৭। খুলনা-৬ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৫৩ এবং ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৯০০।
ns coll