প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬
খুলনায় “সেই স্বাদ”-এর ষষ্ঠ শাখা উদ্বোধন।।
খুলনা, রবিবার (২২ ফেব্রুয়ারি): নগরীর রূপসা ট্রাফিক মোড়ে রোববার বিকাল ৩টায় খাবার প্রতিষ্ঠান “সেই স্বাদ”-এর ষষ্ঠ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিরাজ, প্রতিষ্ঠানের মালিক সালমান এবং “সেই স্বাদ” রূপসা শাখার ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান সজীব।
অনুষ্ঠানে বক্তব্যে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিরাজ বলেন, সমাজে ২৫ থেকে ৩০ বছর বয়সী অনেক তরুণ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ ধরনের কাজ থেকে বিরত থেকে সৎ ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই শাখার মাধ্যমে এলাকাবাসীর জন্য মানসম্মত খাবার ও সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্বোধন উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।